চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মহেশখালীতে মাদকসেবীকে কারা ও অর্থদণ্ড

মহেশখালীতে মাদকসেবীকে কারা ও অর্থদণ্ড

মহেশখালী সংবাদদাতা

২৩ মে, ২০২৬ | ১১:০১ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে মাদকবিরোধী অভিযানে মুন্না (২০) নামে এক যুবককে কারা ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (২৩ মে) বিকেল ৪টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুটিবিলা দাসী-মাঝির পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

 

তিনি বলেন, অভিযানকালে মুন্না (২০) নামে এক যুবককে ২ পিস ইয়াবা, গাঁজা ও চোলাই মদ সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট