চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

টেকনাফে ইয়াবাসহ পাচারকারী আটক

টেকনাফে ইয়াবাসহ পাচারকারী আটক

টেকনাফ সংবাদদাতা

২৩ মে, ২০২৬ | ৮:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে এক হাজার ইয়াবাসহ মো. সালাহ উদ্দিন (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

 

শুক্রবার (২২ মে) রাতে উপজেলার শীলখালী চেকপোস্টে বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মানিকগঞ্জ জেলার সদর থানাধীন কালিনগর গ্রামের নাছির উদ্দিনের ছেলে।

 

শনিবার উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, শুক্রবার রাত ১০টার দিকে টেকনাফ থেকে ছেড়ে আসা ‘নীল দরিয়া’ নামের একটি মিনিবাস শীলখালী চেকপোস্টের কাছে আসলে বিজিবি সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি শুরু করেন। এ সময় বিজিবির প্রশিক্ষণপ্রাপ্ত ডগ ‘হেক্টর’ (নারকোটিক্স) বাসের একটি যাত্রীবাহী সিটের নিচে মাদকের অস্তিত্ব শনাক্ত করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ওই সিটের নিচ থেকে কালো কসটেপ দিয়ে মোড়ানো খাকি রঙের বায়ুরোধী প্যাকেট ভর্তি এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং বাসের যাত্রী মো. সালাহ উদ্দিনকে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সালাহ উদ্দিন স্বীকার করেছেন, তিনি এসব ইয়াবা টেকনাফ থেকে সংগ্রহ করে অন্য জায়গায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। মাদক চোরাচালানের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং আটক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট