ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বুধবার সন্ধ্যা ৭টায় তার এ ভাষণ রাষ্ট্রীয়সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রচার করা হবে। ইসি পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক জানান, ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে তা সম্প্রচার করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর বাদে বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। দেশের ২৯৯টি আসনে সকাল সাড়ে ৯টা থেকে […]