কক্সবাজারের পেকুয়ায় আগুনে পুড়েছে ৭ টি বসত ঘর। এতে প্রায় ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সরকারিঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন একই এলাকার মৃত আবু বক্করের ছেলে আহমদ নুর, আহমদ ছবি, তাঁর ছেলে আব্দুল করিম, আইয়ুব নবী, আহমদ নুরের ছেলে মো. আরিফ, তাদের পার্শ্ববর্তী বাড়ি জয়নাল আবদীনের ছেলে মো : আজমগীর ও জিয়াবুলের স্ত্রী কাউছার বেগম। বিষয়টি নিশ্চিত করে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট […]