শীত আসি আসি করছে। বাজারেও হাজির হয়েছে শীতের হরেক রকম সবজি। কিন্তু সেসব সবজি যেন হাতে নেওয়া মানা! হঠাৎ করেই সব সবজির দাম বেড়ে গেছে। প্রতি কেজিতেই ২০-৩০ টাকা পর্যন্ত বেড়ে গেছে দাম। আড়তদাররা বলছেন-চাহিদার তুলনায় সবজির সরবরাহ কম, তাই দামও বেড়েছে। তবে ক্রেতারা সেটি মানতে নারাজ। তাঁরা বলছেন সিন্ডিকেট করেই দাম বাড়ানো হয়েছে। গতকাল নগরের বহদ্দারহাট ও কর্ণফুলী কমপ্লেক্স বাজারে ঘুরে দেখা গেছে, প্রায় সব সবজির দামই ৭০ টাকার ওপরে। এমনকি যে আলু এতদিন এই দুর্মূল্যের বাজারে ভোক্তাদের […]