চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সংসদে‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন করলেন, স্পিকার

সংসদে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন

অনলাইন ডেস্ক

২৪ মে, ২০২৬ | ৫:০৬ অপরাহ্ণ

জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপের’ উদ্বোধন করা হয়েছে।

সংসদ ভবনের শপথ কক্ষ হলে প্রধানমন্ত্রীর অনুশাসনের পরিপ্রেক্ষিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

এছাড়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্য এবং জাতীয় সংসদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট