চট্টগ্রামের বোয়ালখালীতে গরম পানি পড়ে আরিশা জান্নাত নামে তিন বছরের এক শিশু দগ্ধ হয়েছে।
আজ রবিবার (২৪ মে) দুপুর ১ টার দিকে উপজেলার পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুরে এ ঘটনা ঘটে। দগ্ধ আরিশা জান্নাত একই এলাকার আবদুর রহিমের মেয়ে।
শিশুটির বাবা আবদুর রহিম বলেন, ঘরের ভেতরে খেলাধুলা করছিল আরিশা। এ সময় রান্নার জন্য চুলায় বসানো ফুটন্ত গরম পানির পাত্রের কাছে গেলে তা উল্টে আরিশার গায়ে পড়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা আক্তার বলেন, গরম পানিতে শিশুটির শরীরের ১৫ শতাংশ বার্ন হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ
















