গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুগপৎ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এরপর কেটে গেছে ৮৬টি দিন। হামলা শুরুর অল্প সময় পর থেকেই ইরানে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ চালু করে ইরানী কর্তৃপক্ষ। মাঝে যুদ্ধে বিরতি এলেও স্বাভাবিক হয়নি ইন্টারনেট সেবা।
ইন্টারনেট সেবা নিরীক্ষাকারী প্রতিষ্ঠান নেটব্লকস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে জানায়, টানা ২ হাজার ৪০ ঘণ্টা ধরে দেশটির সাধারণ জনগণ বিশ্ব ইন্টারনেট থেকে কার্যত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
নেটব্লকস বলেছে, শান্তি আলোচনা চললেও ইরানে এখনো বৈশ্বিক ইন্টারনেট সংযোগ ব্যাপকভাবে সীমিত রাখা হয়েছে।
ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে দীর্ঘদিন ধরে ইন্টারনেট নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার ও প্রযুক্তি পর্যবেক্ষক সংস্থাগুলো।
দীর্ঘ সময় পার হলেও ইরানী কর্তৃপক্ষ ইন্টারনেট ব্ল্যাকআউট নিয়ে নিদিষ্ট বার্তা দেয়নি।
পূর্বকোণ/আদর/পারভেজ
















