হাবিবুর রহমান সোহানের ফিফটি ছড়ানো দুর্দান্ত ইনিংসের পর শেষে গিয়ে তাণ্ডব চালান এসএম মেহরব। তারা ভারতের বিপক্ষে বাংলাদেশকে এনে দেন বড় সংগ্রহ। পরে তাদের ক্যাচ মিসের সুযোগ নিয়ে রান তাড়ায় নামা ভারত লড়াই করে সমানতালে। তবুও শেষ বলে ৪ রান দরকার ছিল ভারতের। তারা সেটি করেও ফেলে। সুপার ওভারে গিয়ে বাজিমাত করে বাংলাদেশ। প্রথম দুই বলে ভারতের দুই উইকেট নিয়ে নেন রিপন মন্ডল। বাংলাদেশ ব্যাট করতে নেমে ভারতের মতেই প্রথম বলে উইকেট হারায়। তবে দ্বিতীয় বলে ওয়াইড হওয়ায় এক […]