চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আরও এক যুবকের মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আরও এক যুবকের মৃত্যু

ফটিকছড়ি সংবাদদাতা

১ জুন, ২০২৬ | ৯:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে একদিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলেসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে।

 

আজ সোমবার (১ জুন) বিকেলে উপজেলার পাইন্দং ইউনিয়নের নয়াবাজার এলাকায় রবিউল আলম (২৪) নামে এক যুবক নিহত হন। তিনি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের নেজাম পাশার ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন বলেন, খাগড়াছড়িগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী মোটরসাইকেলের সংঘর্ষে রবিউল গুরুতর আহত হন।

 

এর আগে সকাল ১০টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতল এলাকায় বিআরটিসির একটি দ্রুতগতির বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মুহাম্মদ শাহজাহান (৪৪) ও তাঁর ছেলে মুহাম্মদ আরিফ (১৮) নিহত হন। নিহতরা পাইন্দং ইউনিয়নের বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর একটি অটোরিকশার সঙ্গেও সংঘর্ষ হয়, এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

 

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, যা পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট