চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

আগ্রাবাদ সিজিএস কলোনি থেকে যুবকের লাশ উদ্ধার

আগ্রাবাদ সিজিএস কলোনি থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১ জুন, ২০২৬ | ৭:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিজিএস কলোনির একটি ভবনের পেছন থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

উদ্ধার ভিকটিমের নাম মুকুল দাশ গুপ্ত (৩৬)। তিনি বোয়ালখালীর সারোয়াতলীর গ্রামের তপন কান্তি দাশের ছেলে। বর্তমানে নগরীর গোসাইলডাঙ্গা এলাকার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

 

সোমবার (১ জনু) সকালে পূজার জন্যে বেলপাতা কুড়ানোর সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পরে পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করে বাড়িতে নিয়ে যান বলে  পূর্বকোণ অনলাইনকে নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি মো. জামাল উদ্দিন খান।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট