কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল কবিরকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। সে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোদারবিল গ্রামের আব্দুল জলিলের ছেলে।
আজ সোমবার (১ জুন) ভোরে র্যাব-১৫, (সিপিসি-১) অভিযান চালিয়ে উপজেলার গোদারবিল এলাকা থেকে নুরুল কবিরকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) পুলিশ সুপার আ.ম. ফারুক।
জানা গেছে, নুরুল কবিরের বিরুদ্ধে সিএমপি’র ডবলমুরিং থানায় ২০১৩ সালের একটি মাদক মামলা ছিল। উক্ত মামলায় আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই দণ্ডপ্রাপ্ত আসামি নুরুল কবির বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। গ্রেপ্তার এড়াতে সে প্রতিনিয়ত নিজের অবস্থান পরিবর্তন করতো।
গ্রেপ্তার নুরুল কবিরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ
















