চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের
প্রতীকী ছবি

প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় প্রধান অভিযুক্ত কারাগারে

নিজস্ব প্রতিবেদক

১ জুন, ২০২৬ | ৮:২৯ অপরাহ্ণ

চান্দগাঁওয়ে এক প্রবাসীর কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় প্রধান অভিযুক্ত মঞ্জুরুল হককে (৬৪) জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

সোমবার (১ জনু) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মুহাম্মদ আবুল মনছুর এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এড. কফিল উদ্দিন।

 

মঞ্জুরুল হক মৌলভী পুকুর পাড় এলাকার মৃত মাহমুদুর রহমানের ছেলে।

 

বাদী পক্ষের আইনজীবী এড. কফিল উদ্দিন বলেন, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় আমার মক্কেল কুয়েত প্রবাসী আজাদ হোসেন চারজনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। তিনি দীর্ঘ ৩১ বছর যাবৎ প্রবাসী ৷ প্রবাসে থাকাবস্থায় তার মালিকানাধীন “আজাদ কলোনিতে’ এলাকার মঞ্জুরুল হকের নেতৃত্বে এজাহারে অভিযুক্তরা ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চান্দগাঁও থানা পুলিশ দীর্ঘ তদন্তের পর গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে আদালতে তদন্ত প্রতিবেদন প্রদান করেন ৷ ইতিপূর্বে আসামি গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আদালতে এই বিষয়ে বাদীর সাথে দেওয়ানী মামলা আছে মর্মে অসত্য তথ্য দিয়ে চার্জশিট না আসা পর্যন্ত অস্থায়ী জামিন লাভ করেন ৷ গত ২৪ জানুয়ারি ২০২৬ সালে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে আদালতে চার্জশিট জমা দেয়া হলেও রহস্যজনক কারণে সেটি আদালতে উপস্থাপন না করে সময়ক্ষেপণ করতে থাকে ৷ আজ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট উপস্থাপন করা হলে বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত প্রধান অভিযুক্ত মঞ্জুরুল হকের জামিন আবেদন বাতিল করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন ৷

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট