ঈদের শেষে যাত্রীদের ফেরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে চট্টগ্রামে বিআরটিএ চট্টগ্রাম নগরীতে অভিযান পরিচালনা করেছে। সোমবার (১ জুন) সকালে অলংকার ও এ.কে. খান এলাকার বিভিন্ন পরিবহন কাউন্টারে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় অফিসের পরিচালক মো. মাসুদ আলম এই কার্যক্রম পরিচালনা করেন।পরিদর্শনকালে বিভিন্ন পরিবহন কাউন্টারের ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার এবং কাউন্টার ম্যানেজারদের সঙ্গে মতবিনিময় করা হয়।
এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষভাবে চালকদের পর্যাপ্ত বিশ্রাম গ্রহণের পর যানবাহন পরিচালনা, অতিরিক্ত গতি পরিহার, বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা, মাদকাসক্ত বা শারীরিকভাবে অসুস্থ অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকা, ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ












