চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজ হওয়ার চার দিন পর শাহাল শীল (৩৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি পাহাড়ি এলাকা থেকে এই লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহাল শীল পুরানগড় ইউনিয়নের বড়ুয়া পাড়া, শীলঘাটা এলাকার ফনিন্দ্র শীলের ছেলে। তিনি পেশায় একজন নাপিত ছিলেন এবং বাড়ি বাড়ি গিয়ে চুল কাটার কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ কাজের উদ্দেশ্যে বাড়ি […]