হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা করলে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম সিএনএন জানায়, ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানি বাহিনী যদি হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরে মার্কিন জাহাজকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করে, তবে তাদের ‘পৃথিবীর বুক থেকেই মুছে দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের কারণে উপসাগরে আটকে পড়া জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে বের করে আনতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি উদ্যোগের ঘোষণা দিয়েছেন। উপসাগরে আটকে পড়া বিভিন্ন দেশের […]