চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ নয়জনের মধ্যে রানী আক্তার (৪০) নামে এক গৃহবধূ মারা গেছেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।নিহত রানী আক্তার ওই ঘটনায় দগ্ধ শাখাওয়াত হোসেনের স্ত্রী। তাঁদের বাড়ি কুমিল্লার বরুড়ায়। উল্লেখ্য, শাখাওয়াত হোসেন নিজেও শতভাগ দগ্ধ হয়ে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আজ ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকার একটি বাসায় এই মর্মান্তিক বিস্ফোরণের ঘটনা ঘটে। […]