কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘের দখলে নিতে সশস্ত্র ডাকাত-সন্ত্রাসীরা বেধড়ক পেটানোর পর ঘেরের পাশের খালের পানিতে ডুবিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে ঘের মালিককে। পুলিশের পোশাক পরিহিত হয়ে ডুলাহাজারার ডুমখালী এলাকার আলোচিত ডাকাত-সন্ত্রাসী রমজান আলীর নেতৃত্বে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ শুক্রবার (৩ এপ্রিল) ভোররাত সাড়ে ৪ টার দিকে চিংড়িঘের এলাকা থেকে নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে ভোররাত আড়াইটার দিকে উপজেলার […]