বাংলাদেশ পুলিশের ৩০ ডিআইজি, ৪ অতিরিক্ত ডিআইজি এবং ৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বদলির তথ্য জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। বদলি হওয়া ৩০ অতিরিক্ত ডিআইজি সম্প্রতি ডিআইজি পদে পদোন্নতি পান। পূর্বকোণ/এএইচ