চট্টগ্রামে মোটরসাইকেলে এসে সিএনজিচালিত অটোরিকশার গতি রোধ করে ৩৫০ ভরি সোনা ছিনতাইয়ের ঘটনায় ২৯০ ভরি স্বর্ণসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (বৃহস্পতিবার) ঢাকার মোহাম্মদপুর ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন চন্দ্র দাস (৪২), মো. মাসুদ রানা প্রকাশ বাইক বাবু (৩০), রফিকুল ইসলাম প্রকাশ ইমন (২২), রবি কুমার দাস (৪০), পান্না রানী দাস প্রকাশ দিপালী রানী দাশ (৩৮) ও বিবেক বনিক (৪২)। থানায় দেওয়া অভিযোগে বলা হয়, রোববার (৪ জানুয়ারি) ভোরে নগরের […]