চট্টগ্রামের মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (৫৭) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের ফজলে রহমান বেপারী বাড়ির ফজলে রহানের চতুর্থ ছেলে। ভাতিজা হেলাল নিহতের ভাই মৃত তাহের আহাম্মদের ছেলে। পুলিশ জানিয়েছে, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের আবুল কালাম ও তার ভাই মৃত তাহের আহাম্মদের ছেলে মো. হেলালের সাথে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। […]