হাইকোর্টে ৫ মামলায় জামিন পাওয়ার একদিন পর শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। এর আগে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চব্বিশে ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যা মামলাসহ ৫ মামলায় সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেন হাইকোর্ট। গত বছরের ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে শহরের […]