ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এক উদ্ধারকর্মীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে জানান, রাজধানী জাকার্তা থেকে ইয়োগ্যাকার্তার দিকে যাচ্ছিল বাসটি। একটি হাইওয়ে ইন্টারচেঞ্জের মোড়ে পৌঁছানোর সময় বাসটি ‘অতিরিক্ত দ্রুতগতিতে’ চলছিল। এ সময় সড়কের সঙ্গে সংঘর্ষ হলে বাসটি উল্টে যায়। তিনি বলেন, দুর্ঘটনার পর মোট ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই ১৫ […]