চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মানবপাচার মামলার সাজাপ্রাপ্ত আসামি ১১ বছর পর গ্রেপ্তার

মানবপাচার মামলার সাজাপ্রাপ্ত আসামি ১১ বছর পর গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২০ জুলাই, ২০২৬ | ৬:৫০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর মানবপাচার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফরিদা খাতুনক গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার বাহারছড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

আজ সোমবার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ মিডিয়া কর্মকর্তা আ.ম ফারুক।

 

তিনি জানান, গ্রেপ্তার ফরিদা খাতুন কক্সবাজার সদর থানার একটি চাঞ্চল্যকর মানবপাচার মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। ফরিদা খাতুনের বিরুদ্ধে ২০১২ এবং ২০১৫ সালে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছিল।

 

রায় ঘোষণার পর থেকেই আসামি ফরিদা খাতুন দীর্ঘ ১১ বছর ধরে টেকনাফের দুর্গম সীমান্তবর্তী ও উপকূলীয় বাহারছড়াসহ বিভিন্ন দূরবর্তী এলাকায় ছদ্মনাম ও ভিন্ন বেশ ধারণ করে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে থানায় সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট