মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতির প্রেক্ষিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আরও ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরের ৩৫ টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ফ্লাইট, মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ডিপার্চার ফ্লাইট ও ১টি অ্যারাইভাল ফ্লাইট, এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী ২টি ডিপার্চার ফ্লাইট ও ২টি অ্যারাইভাল বাতিল করা হয়েছে। মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০১ শাহ […]