চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মঞ্চে হাত না মিলিয়ে ট্রাম্পকে অপমান করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার?

মঞ্চে হাত না মিলিয়ে ট্রাম্পকে অপমান করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার?

অনলাইন ডেস্ক

২০ জুলাই, ২০২৬ | ৬:৩৬ অপরাহ্ণ

এবারের ঐতিহাসিক বিশ্বকাপের মঞ্চে ট্রফি ও পদক প্রদান অনুষ্ঠানের সময় পুরো বিশ্বের প্রায় দেড় শতকোটি দর্শকের সামনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে গিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। মেগা ফাইনালে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের গোলে স্পেন ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

 

ফাইনাল যেভাবে পরিণত হয়েছিল ইসরায়েল-ফিলিস্তিন লড়াইয়ে, ম্যাচ শেষে রানার্সআপ পদক গ্রহণ করার সময় ট্রাম্পের ঠিক পাশেই ছিলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। ৫৬ বছর বয়সী ইনফান্তিনো আর্জেন্টিনার ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারের গলায় রোপ্যপদক পরিয়ে দিয়ে হাত মেলান। তবে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে থাকা ৮০ বছর বয়সী ট্রাম্পকে পুরোপুরি উপেক্ষা করে হাত না মিলিয়েই সতীর্থদের দিকে হেঁটে চলে যান টটেনহ্যাম হটস্পারের এই তারকা। নেটদুনিয়ায় মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে।

 

পুরো অনুষ্ঠান জুড়েই ট্রাম্পকে বেশ কয়েকবার অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়। ট্রফি প্রদান অনুষ্ঠানের আগে ফিফা সভাপতির সঙ্গে মাঠে প্রবেশের সময়ই গ্যালারি থেকে দর্শকদের তীব্র ধুয়ো ধ্বনির মুখে পড়েন তিনি। পদক বিতরণ শেষ হওয়ার পরও মঞ্চ ছাড়েননি ট্রাম্প। ইনফান্তিনো তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও তিনি দাঁড়িয়ে থাকেন এবং স্পেনের অধিনায়ক রদ্রির হাতে ট্রফি তুলে দেন। এমনকি স্প্যানিশ দল যখন কনফেটি উড়িয়ে ট্রফি উঁচিয়ে উদযাপন করছিল, তখনও তাদের পাশে দাঁড়িয়ে তালি দিচ্ছিলেন ও হাসছিলেন ট্রাম্প। অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এসবিএস-এর ধারাভাষ্যকার সরাসরি সম্প্রচারে ঘটনাটি দেখে মন্তব্য করেন, তারা চাইলে এডিটিং করে তাকে ছবি থেকে বাদ দিতে পারে।

সূত্র: দ্য ডেইলি বিস্ট

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট