রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে তাঁর তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন বাংলাদেশের মহান সংবিধানের অন্যতম প্রণেতা, স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এবং সাবেক মন্ত্রী। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে গতকাল বুধবার (১৩ মে) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি […]