চট্টগ্রাম নগরীর কদমতলী রেলগেটে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অটোরিকশাচালক আহত হয়েছেন। আজ সোমবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ৭৮৮ নম্বর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে প্রবেশ করছিল। এ সময় একটি অটোরিকশা রেললাইন পার হওয়ার চেষ্টা করে। ট্রেনটি কাছাকাছি চলে এলেও দ্রুত লাইন পার হতে গিয়ে এ ঘটনা ঘটে। ট্রেনের দায়িত্বে থাকা এক সদস্য জানান, অটোরিকশাটি […]