চট্টগ্রাম বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

নতুন রাষ্ট্রপতি নির্ধারণ বিএনপির দলীয় বৈঠকে: মির্জা ফখরুল

নতুন রাষ্ট্রপতি নির্ধারণ বিএনপির দলীয় বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

২৫ জুলাই, ২০২৬ | ৭:৫৩ অপরাহ্ণ

নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি নির্ধারণ হবে দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে। সংবিধান ও প্রয়োজনীয় আইন মেনে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন।

 

আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় নিজের নাম নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সেটি এড়িয়ে গিয়ে বলেন, দলীয় ফোরামের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বারবার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসে সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের চেষ্টা করেছে। কিন্তু বিএনপি দেশকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিলেই আওয়ামী লীগ তা বাধাগ্রস্ত করেছে। এ কারণে দেশ কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারেনি।

 

মন্ত্রী আরও বলেন, সব বাধা অতিক্রম করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে। দেশের যুবসমাজ অত্যন্ত মেধাবী ও কর্মঠ উল্লেখ করে তাঁদের দক্ষতা ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বগুড়ার স্থানীয় সংসদ সদস্য, পল্লী উন্নয়ন একাডেমি ও গবেষণাসংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় গ্রামীণ উন্নয়ন, টেকসই পরিকল্পনা প্রণয়ন এবং নীতি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট