চট্টগ্রামে কৃতি কোরআনে হাফেজেদের সম্মাননা প্রদান ও তদের সম্মানে ইফতার মাহফিল-২০২৬ আয়োজন করেছে হাফেজে কোরআন পরিষদ। রবিবার (০৮মার্চ) চট্টগ্রাম জি.ই.সির মোড়স্থ জামান হোটেল এন্ড বিরাণী হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ রিদওয়ানুল হক শাকেরের সঞ্চালনায় ও সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাফেজ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন বিষয় তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ নোমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর ড. নোমান […]