চট্টগ্রাম শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হাটহাজারী সংবাদদাতা

২৫ জুলাই, ২০২৬ | ৯:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঠান্ডা মিয়া মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হুমাইরা ওই বাড়ির ওয়াহিদুল আলমের কন্যা।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন।

 

তিনি জানান, শিশু হুমাইরা পরিবারের লোকজনের অজান্তে বাড়ির সামনে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। এক পার্যায়ে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করার পর পুকুরের পানিতে ভাসতে দেখে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু হুমাইরাকে মৃত ঘোষণা করেন।

 

বাদে আছর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট