রাঙামাটির কাপ্তাইয়ে কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এএসআই মোঃ মাহাবুর হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, গত ২৩ মার্চ কাপ্তাই পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালনকালে তিনি রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেইট সংলগ্ন এলাকায় সিএনজিযোগে যাতায়াত করছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে তিনি গুরুতর আহত হোন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাঙামাটি মেডিকেল কলেজ […]