চট্টগ্রাম সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ভিমরুলের কামড়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মৃত্যু চন্দনাইশে

ভিমরুলের কামড়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মৃত্যু চন্দনাইশে

চন্দনাইশ সংবাদদাতা

৩ আগস্ট, ২০২৬ | ৮:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ সাতবাড়িয়ায় ভিমরুলের কামড়ে মো. ইয়াছিন আরহাম রামীম নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার (০২ আগস্ট) বিকেলে বাড়ির উঠানে খেলতে গিয়ে ইয়াছিনকে ভিমরুলে কামড়ে দেয়।

 

পরে হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন দিবাগত গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

ইয়াছিন উপজেলার বহরম পাড়া ইউছুপ তালুকদার বাড়ির প্রবাসী খোরশেদ আলমের ছেলে। সে বহরমপাড়া আজিজিয়া মাদ্রাসার নূরানির শিক্ষার্থী।

 

জানা যায়,বাড়ির উঠানে খেলছিল ইয়াছিন, এ সময় হঠাৎ একঝাঁক ভিমরুল তাকে আক্রমণ করে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়।

 

নিহতের প্রতিবেশী চাচা মো. কুতুব উদ্দিন হাসান বলেন, ভিমরুলের আক্রমণের পর দ্রুত রামীমকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হওয়ায় অন্য হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। রামীমের বাবা বর্তমানে প্রবাসে রয়েছেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি দেশে ফিরছেন। তিনি দেশে পৌঁছানোর পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট