চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

প্রধানমন্ত্রী ভারতে যাবেন কি না, সময়ই বলে দেবে: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী ভারতে যাবেন কি না, সময়ই বলে দেবে: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক

৩ আগস্ট, ২০২৬ | ১১:৩৫ অপরাহ্ণ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, প্রধানমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাবেন কি না, সেটা সময়ই বলে দেবে। এখনই আমি কিছু বলতে পারছি না।

 

সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যাওয়ার আমন্ত্রণ পাওয়ার কথা শোনা যাচ্ছে।

 

আগামীতে তার ব্রিকসে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি–এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘সেটি সময়ই বলে দেবে। এখনই আমি কিছু বলতে পারছি না।

 

প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হয়ে যখন দায়িত্ব নেন, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে একটি আমন্ত্রণপত্র এসেছিল, যেখানে তিনি তাকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন আবার ব্রিকসের জন্য একটি আমন্ত্রণ এসেছে।

 

প্রধানমন্ত্রী তো দেশের কাজেই প্রতিদিন ২৪ ঘণ্টা ব্যয় করছেন। তাই কখন, কোথায়, কীভাবে এবং কী উদ্দেশ্যে তিনি যাবেন– তা সময়ই বলে দেবে।’

 

সাংবাদিকদের প্রশ্ন ছিল, ভারতে একটি প্রশ্ন উঠেছে– পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে যে চিঠিটি পাঠানো হয়েছে, সেখানে নরেন্দ্র মোদি কি ব্রিকসের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন নাকি ভারত সফরেরও দাওয়াত ছিল।

 

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এটি আসলে এখানকার আলোচনার বিষয় নয়। ধন্যবাদ।’

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট