চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

৩ দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নৌ কমান্ডার

৩ দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নৌ কমান্ডার

৩ আগস্ট, ২০২৬ | ১১:৩২ অপরাহ্ণ

তিন দিনের সফরে আগামীকাল মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার।

 

সোমবার (৩ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, আগামী ৪ থেকে ৬ আগস্ট সফরকালে বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের এই নৌ কমান্ডার।

 

বৈঠকগুলোতে দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হবে।

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট