ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুজ্জামান বাদল আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। জেলা জামায়াতের সেক্রেটারি বাদল দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাত ৩টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে তার মৃত্যু হয়। শেরপুর জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান জানান, রাত ১০টার দিকে অসুস্থতা বেড়ে গেছে বাদলকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ময়মনসিংহে নিয়ে স্বদেশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলায় জামায়াতের নেতাকর্মীদের […]