কক্সবাজার শহরের সাহিত্যিকাপল্লী এলাকায় জমি বিরোধের জেরে একরাম (৩২) নামে এক রাজমিস্ত্রিকে পেটে অস্ত্র ঠেকিয়ে গুলি করে মারাত্মক আহত করার ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আবুল মনসুর লুদু নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় কক্সবাজার শহরের সিটি কলেজ লাগোয়া সাহিত্যিকাপল্লী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে রাত ১টায় শহরের হাসেমিয়া মাদ্রাসা এলাকা থেকে অভিযান চালিয়ে লুদুকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর […]