যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের উম্মাদনার মাঝেই এক অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলেন ইরাকের তারকা স্ট্রাইকার আইমেন হুসেইন। দীর্ঘ ৪০ বছর পর ইরাককে বিশ্বকাপে তুলতে অবিস্মরণীয় ভূমিকা রাখা এই ফুটবলারকে যুক্তরাষ্ট্রের শিকাগো ও’হেয়ার বিমানবন্দরে প্রায় ৭ ঘণ্টা আটকে রেখে জেরা করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিশ্বকাপ শুরুর মাত্র এক সপ্তাহ আগে ঘটে যাওয়া এই ঘটনায় ফুটবল অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইরাকি অলিম্পিক কমিটির একজন কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, শনিবার সকালে ইরাক জাতীয় ফুটবল […]