ছয় দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার (৭ জুন) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন তারা। পাশাপাশি একই দাবিতে সকাল ১১টার পর ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এর আগে টানা দুই দিন তারা একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন। গতকাল রাত দেড়টার দিকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের দপ্তর সম্পাদক মো. ইরফানুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। আন্দোলনের […]