চট্টগ্রাম বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টা ও বিলবোর্ড ৭টায় বন্ধের নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টা ও বিলবোর্ড ৭টায় বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক

১২ আগস্ট, ২০২৬ | ৮:৪৪ অপরাহ্ণ

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একইসঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব আলোকিত বিলবোর্ড এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

 

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

 

উপ-সচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, আজ ১২ আগস্ট থেকেই নতুন এ সময়সূচি কার্যকর হবে। এর আগে ১১ জুন থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল।

 

শুধু শপিংমল, মার্কেট ও দোকান নয়, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও এ সময়সীমা প্রযোজ্য হবে।

 

এ ছাড়া সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে এবং আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানসহ নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

 

বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় সিটি কর্পোরেশনের মেয়র বা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট