কক্সবাজারের টেকনাফে সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ‘দুর্ধর্ষ ডাকাত’ আব্দুল গফুরকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার শয়নকক্ষ থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড রাইফেলের গুলি ও লোহার তৈরি একটি কিরিচ উদ্ধার করা হয়। আব্দুল গফুর টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নোয়াখালী পাড়া (কোনার পাড়া) গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে। র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বাহারছড়ার ৯নং ওয়ার্ডের নোয়াখালীপাড়া (কোনারপাড়া) এলাকায় এক কুখ্যাত ডাকাত তার […]