সরকারি নথিতে তিনি ‘নিখোঁজ’ একজন চিকিৎসক। যার খোঁজে চমেক হাসপাতাল ও কক্সবাজারে হন্যে হয়ে চিঠি চালাচালি করছে স্বাস্থ্য অধিদপ্তর। অথচ সেই বিসিএস কর্মকর্তা ডা. জাসটিন ক্লাম্প নিশ্চিন্তে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে চাকরি করছেন ‘সহকারী অধ্যাপক’ হিসেবে। অভিযোগ উঠেছে, সরকারি চাকরি থেকে আনুষ্ঠানিক অব্যাহতি না নিয়েই তিনি বেসরকারি মেডিকেলে যোগ দিয়েছেন। এ নিয়ে স্বাস্থ্য বিভাগের মধ্যে আলোচনা- সমালোচনার জন্ম দিয়েছে। ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ৫ নভেম্বর। স্বাস্থ্যঅধিদপ্তরের এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রেডিওলজিস্ট ডা. জাসটিন ক্লাম্পকে […]