চট্টগ্রামের বোয়ালখালীতে চোখ ধাঁধানো টর্চের আলোয় মরিচের গুঁড়ো ছুড়ে ব্যবসায়ীর নগদ টাকা এবং মোবাইল কেড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার (৯ জুন) বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ৪৬ বছর বয়সী ব্যবসায়ী গৌতম চৌধুরী। গত সোমবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনার শিকার হন। বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে রয়েছে তার লোকনাথ ক্লথ স্টোর নামের কাপড়ের দোকান। এই দোকানে তিনি মোবাইল ব্যাংকিং এজেন্টের লেনদেনও করেন। উপজেলার […]