রাঙামাটিতে বেড়াতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইনতিশার হাসনাত (২২)’র মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাসনাত কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা মো. বেলালের ছেলে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার চট্টগ্রাম থেকে হাসনাতসহ চার বন্ধু রাঙামাটি ঘুরতে আসেন। বিকেলে তারা নৌকাযোগে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন। নৌকাটি চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় পৌঁছালে চারজনই পানিতে সাঁতার কাটতে নামেন। এ সময় ইনতিশার হাসনাত সাঁতার […]