কক্সবাজারের কুতুবদিয়ায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় সংঘবদ্ধ দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীর পাড়া মুছা সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে । এ সময় উত্তেজিত জনতা ‘মব’ সৃষ্টি করে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ আসামি মো. মিজানুর রহমানকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের বিরুদ্ধে তার স্ত্রীর দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন […]