চট্টগ্রাম সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অফিস থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৪০ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরা থেকে জামালপুর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি ২০২৪ সালের নির্বাচনে জামালপুর-২ আসনের (ইসলামপুর) স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীও ছিলেন। তবে নির্বাচনে হেরেছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রা‌তে উত্তরার ১৪ নম্বর সেক্টরের এক‌টি অফিস থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি খা‌লিদ মনসুর তা‌কে গ্রেপ্তারের বিষয়‌টি নিশ্চিত ক‌রে জানান, তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট