ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই) সম্প্রতি তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’ বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে। কোম্পানিটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সে ক্ষেত্রে কিউডেঙ্গা ভারতে বাজারজাতকরণের অনুমোদন পাওয়া ডেঙ্গুর প্রথম টিকা হতে যাচ্ছে। তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া’র প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ বছর থেকে শুরু করে ৬০ বছর বয়সী যে কোনো ব্যক্তি ডেঙ্গু প্রতিরোধে এই টিকা গ্রহণ করতে পারবে। ‘কিউডেঙ্গা’ মূলত একটি ‘লাইভ-অ্যাটেনুয়েটেড টেট্রাভেলেন্ট’ […]