চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ

আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:০৪ পূর্বাহ্ণ

আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। গণতন্ত্র বিশ্বজুড়ে একটি সর্বজনীন রাজনৈতিক আদর্শ হলেও দিবসটি পালনের ইতিহাস খুব বেশি পুরোনো নয়। ২০০৭ সালের ৮ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ১৫ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৮ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

 

দিবসটির উদ্দেশ্য হলো গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের বিকাশ এবং গণতন্ত্রের চর্চা ও সম্প্রসারণে জনসচেতনতা তৈরি করা। এদিন জাতিসংঘ সদস্য দেশগুলোকে জনগণের মধ্যে গণতন্ত্রের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার আহ্বান জানায়।

 

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের পেছনে রয়েছে দীর্ঘ প্রক্রিয়া। ১৯৯৭ সালে ‘ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন’ (আইপিইউ) গণতন্ত্র বিষয়ে ‘ইউনিভার্সাল ডিক্লারেশন অন ডেমোক্রেসি’ নামে একটি প্রস্তাব আনে। এর আগে ১৯৮৮ সালে ফিলিপাইনে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

২০০৬ সালে কাতারের রাজধানী দোহায় আইসিএনআরডির ষষ্ঠ সম্মেলনে ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ পালনের প্রস্তাব আসে। পরে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি উপস্থাপন করা হলে ২০০৭ সালের ৮ নভেম্বর সর্বসম্মতিক্রমে ১৫ সেপ্টেম্বরকে দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।

 

দিবসটি উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্র করার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সমৃদ্ধ করা, পারস্পরিক আস্থা বাড়ানো এবং আরও শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট