চট্টগ্রাম শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

পিরিয়ড শেষে নামাজ শুরু করবেন কখন থেকে?

পিরিয়ড শেষে নামাজ শুরু করবেন কখন থেকে?

অনলাইন ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ১:১৯ অপরাহ্ণ

পিরিয়ড বা ঋতুস্রাব একটি স্বাভাবিক বিষয়। নির্দিষ্ট সময়ে নারীদের মাঝে এই উপসর্গ দেখা দেয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে এই সময় নারীদের শরীর অপবিত্র থাকে। তাই এ সময় নারীদের জন্য নামাজ আদায় করা ফরজ নয়।

 

 

নির্দিষ্ট সময় পরে পিরিয়ড বন্ধ হয় এবং শরীর পবিত্র হয়ে যায়। তখন থেকে আবারো নামাজ আদায় করতে হয়। পিরিয়ড বন্ধ হওয়ার পর নারীরা নামাজ আদায় শুরু করবেন কখন থেকে?

 

 

আলেমদের মতামত হলো, যেদিন যে সময়ে বন্ধ হবে, সেদিন গোসল সেরে নামাজ পড়তে হবে। যেই ওয়াক্তের নামাজের সময় পিরিয়ড বন্ধ হবে যদি সেই সময় গোসল করে সেই নামাজের তাকবীর বাঁধার মত সময় বাকি থাকে, তাহলে সেই ওয়াক্তের নামাজ আদায় করা আবশ্যক। আর যদি গোসল করে তাকবীর বাঁধার মত সময় পাওয়া না যায়, তাহলে সেই নামাজ আদায় করা আবশ্যক নয়।

 

 

উদাহরণ হিসেবে বলা যায়, জোহরের নামাজের সময় শেষ হয় সাড়ে তিনটায়। কোনো নারীর পিরিয়ড যদি নির্ধারিত দিনে দুপুর তিনটার সময় বন্ধ হয় এবং এ সময় তার কাছে পানি থাকে, তাহলে নিশ্চিতভাবেই গোসল করে ফরজ নামাজ আদায় করতে হবে। আর যদি পানি না থাকে, তাহলে তায়াম্মুম করে হলেও এই ওয়াক্তের নামাজ আদায় করতে হবে।

 

 

কিন্তু কোনো নারীর পিরিয়ড যদি বন্ধ হয় তিনটা বেজে ২৫ মিনিটে, তাহলে এই ৫ মিনিটে তার জন্য গোসল করে নামাজে দাঁড়ানো সম্ভব নয়। তাই এই দিনের জোহরের নামাজ আদায় করা তার জন্য আবশ্যক হবে না। বরং আসরের সময় থেকে নামাজ পড়া আবশ্যক।

 

পূর্বকোণ/আদর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট