চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) তে অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘সিআইইউপিসি কোডকন ২০২৬’। সম্প্রতি স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের অন্তর্গত সিআইইউ প্রোগ্রামিং ক্লাব (সিআইইউপিসি)’র উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউ’র স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. রুবেল সেন গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও সিআইইউ প্রোগ্রামিং ক্লাবের উপদেষ্টা মো. হাবিবুর রহমান। এ ছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও প্রযুক্তি খাতের পেশাজীবীরা অংশগ্রহণ করেন। অতিথিরা […]